ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

অভিবাসীর ঢল ঠেকাতে ইইউ নেতারা একমত

আন্তর্জাতিক ডেস্ক:ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা শুক্রবার মাল্টায় এক বিশেষ শীর্ষ বৈঠকে লিবিয়া হয়ে অভিবাসীদের ঢল ঠেকাতে একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ ও ব্রেক্সিট বিষয় দুটিও তাঁদের বৈঠকে ছায়া ফেলে।

আসন্ন বসন্তে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আবার ইউরোপের দিকে অভিবাসীর ঢল নামার আশঙ্কা রয়েছে। এ উদ্বেগ থেকে ইইউ জোটের ২৮ জন নেতা একটি কর্মপরিকল্পনার ব্যাপারে একমত হন। এর মধ্যে রয়েছে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীকে ইতালিমুখী নৌযান ঠেকাতে সাহায্য করা এবং লিবিয়ায় আশ্রয়শিবির গড়ে তোলা।

ব্রেক্সিট এবং যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ক্রমেই বেশি করে জটিল হয়ে ওঠা ভূরাজনীতি নিয়েও আলোচনা করেন নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইইউ নিয়ে বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাজ্যের পর আরও দেশ ইইউ ত্যাগ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

অভিবাসীর ঢল ঠেকাতে ইইউ নেতারা একমত

আপডেট সময় : ০৫:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭