ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

আরও শরণার্থীকে আশ্রয় দেবে বৃটেন, ক্যামেরনের ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার,
943
বৃটেন আরও বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেবে। স্পেন সফররত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ এক ঘোষণায় অভিবাসীদের আশ্রয় দেয়ার ব্যাপারে তার পরিকল্পনা ঘোষণা করবেন। কতোজন শরণার্থীকে আশ্রয় দেয়া হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন সংখ্যা উল্লেখ করা না হলেও, ক্যামেরন এর আগে বলেছিলেন যে হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখবে বৃটেন। সম্প্রতি বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমার মনে হয়, ১০ হাজার অভিবাসী আশ্রয় দেয়ার প্রক্রিয়া আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উন্নয়ন বিষয়ক দাতব্য সংগঠন অক্সফ্যাম বৃটেন সরকারের নীতিতে এ পরিবর্তনের ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে। ইউরোপে যে শরণার্থীরা অবস্থান করছেন, তাদের মধ্য থেকে নয়। বরং, সিরীয় সীমান্তে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন শরণার্থী শিবির থেকে অতিরিক্ত শরণার্থী বৃটেনে আসবেন বলে মনে করা হচ্ছে। অভিবাসন-প্রত্যাশীদের আশ্রয় দেয়া নিয়ে সঙ্কট মোকাবিলায় বেশ চাপের মধ্যে ছিলেন ক্যামেরন। পর্তুগাল ও স্পেন সফরে দেশ দুটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে অংশ নিচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন পুনর্গঠন ইস্যুতে ক্যামেরনের ইচ্ছার ওপর গুরুত্বারোপ করা হবে এ আলোচনায়। তবে অভিবাসী সঙ্কট আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বৃটেন ২১৬ জন সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। গত ৪ বছরে প্রায় ৫ হাজার সিরীয়কে আশ্রয় দিয়েছে বৃটেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

আরও শরণার্থীকে আশ্রয় দেবে বৃটেন, ক্যামেরনের ঘোষণা আজ

আপডেট সময় : ০৯:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫