ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ইউরোপা লিগে লিভারপুলের টানা দুই ড্র

1431
চ্যাম্পিয়ন্স লিগে নেই, ইউরোপা লিগেও একের পর এক হোঁচট খেয়ে চলেছে লিভারপুল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সুইস ক্লাব সিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রেন্ডন রজার্সের দল।

এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের ক্লাব বোর্ডেক্সের মাঠেও ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিওন। বৃহস্পতিবার রাতে আনফিল্ডে ম্যাচের চতুর্থ মিনিটে অ্যাডাম লাল্লানার গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ১৭ মিনিটে ১-১ সমতায় ফেরে সিওন। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন ঘানার স্ট্রাইকার ইবেনেজার আসিফুয়াহ।

ম্যাচের বাকি সময়ে লিভারপুল বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। অতিথিরাও আর গোল করতে পারেনি। ফলে ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচটি। আগামী ২২ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে রাশিয়ান ক্লাব রুবিন কাজানের মুখোমুখি হবে লিভারপুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ইউরোপা লিগে লিভারপুলের টানা দুই ড্র

আপডেট সময় : ০৩:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫