ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

কবরীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রাজ্জাক!

ঢাকা: আমাদের বাংলা সিনেমা জগতের নক্ষত্রসম প্রেমিকজুটি রাজ্জাক-কবরী। তাদের মুখের প্রেমময় সংলাপকে পর্দার এপাশের সব প্রেমিক প্রেমিকারা সবসময়ই নিজের বলে গ্রহণ করেছেন। নিজেদের জীবনের আবেগীয় মুহূর্তে সেসব সংলাপ প্রয়োগ করেছেন। এখনো করে থাকেন। শুধু পর্দার সামনেই নয়, পর্দার পেছনেও তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন চলেছে ইন্ডাস্ট্রিতে। পুরানো দিনেই সেই প্রেমকাহিনি তুলে আনলেন নায়করাজ।

গণমাধ্যমকে জানালেন, ‘কী যে এক দিন ছিলো তখন। আমাদের আগে রহমান-শবনম জুটি খুব জনপ্রিয় ছিলো। এরপর ১৯৬৮ সালে সুভাষ দত্ত আমাকে আর কবরীকে নিয়ে নির্মাণ করলেন ‘আবির্ভাব’ চলচ্চিত্র। প্রথম ছবি দিয়েই বাজিমাত হয়ে গেল। দর্শকের মনে লেগে গেল আমাদের জুটি। তারপর অসংখ্য ছবিতে কাজ করেছি। যেখানেই যেতাম সবখানেই রাজ্জাক কবরী এক নাম। তোমাদের মা-খালাদের কাছে প্রশ্ন করো যে রাজ্জাক-কবরী সম্পর্কে কিছু বলো। তারা দেখবে ফিসফিস করে বলছে, ওহ বাবা! সে কী প্রেম। আসলে আমার আর কবরীর পর্দার প্রেমটাকে সবাই এতোটাই ভালোবেসেছিলেন যে এটাকে তারা বাস্তব মনে করতেন। সবাই আমাদের প্রেমের স্টাইল ফলো করতেন, আমাদের সংলাপ ব্যবহার করতেন, আমাদের গানগুলো গাইতেন।’

তিনি আরো বলেন, ‘একবার কবরীর সঙ্গে দেখা হতেই সে কী রাগ। বললাম ব্যাপার কী। তিনি বললেন, রাজ্জাক ভাই কোথাও যেতে পারি না। সবাই দেখলেই বলে ওই যে রাজ্জাক কবরী যাই। আচ্ছা, আমার নাম তো শুধু কবরী। সবাই আগে রাজ্জাক বসায় কেন! আমি হাসতে হাসতে জবাব দিলাম, দেখুন সবাই আপনাকে মিসেস রাজ্জাক বলতে পছন্দ করে। আমার কথা শুনে কবরী তো আরো রেগে গেল। আমিও হাসলাম।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

কবরীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রাজ্জাক!

আপডেট সময় : ১০:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭