জম্মু-কাশ্মীরের সোনমার্গ ও গুরেজ সেক্টরে পৃথক তুষারধসের ঘটনায় এ পর্যন্ত ১০ জন ভারতীয় সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার গুরেজ সেক্টরে ওই তুষারধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এখনো আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে, খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ কিছুটা ব্যহত হচ্ছে।
কাশ্মীরের সোনমার্গে তুষারধসে বুধবার মৃত্যু হয় এক সেনা কর্মকর্তার। সেই সঙ্গে গুরেজ সেক্টরে বরফে চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের চার সদস্যের। এরপরই তুষারধসের সতর্কতা জারি করে প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের বান্দিপোরার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সেনা ঘাটিতে আচমকা নেমে আসে তুষারধস। চাপা পড়েন অনেকে। দ্রুত শুরু হয় উদ্ধার কাজ। রাতেই উদ্ধার হন এক কর্মকর্তা ও কয়েকজন জওয়ান। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে বরফের নিচ থেকে উদ্ধার করা হয় কয়েকজন জওয়ানের নিথর দেহ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
সূত্র: জি নিউজ
প্রতিনিধির নাম 















