ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

কুলাউড়ার অপহৃত শাবি ছাত্রী রাজনগর থেকে উদ্ধার, আটক ৫

23
মৌলভীবাজার আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে ৭ই সেপ্টেম্বর অপহৃত হন কুলাউড়ার বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত শারমীন (২২)। তাকে আজ রাজনগর উপজেলার দুগাঁও গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষের ছাত্রী নুসরাত শারমীন মৌলভীবাজার আদালতে একটি মামলার স্বাক্ষী দিতে যান। আদালত থেকে একটি প্রাইভেট কারযোগে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল বাজার এলাকা পৌঁছলে দুটি মোটরসাইকেল যোগে কতিপয় সন্ত্রাসী গাড়ীর গতিরোধ করে তাকে অপহরণ করে। অপহৃতার চাচা মাহমুদুল হাসান রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম, এসআই হিল্লোল রায়, এসআই আলাউদ্দিন, এসআই আজিজের নেতৃত্বে পুলিশ রাতে উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। ভোরে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দুগাঁও গ্রাম থেকে অপহৃতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উদ্ধার করে। অভিযানকালে পুলিশ ঘটনার সাথে জড়িত রোকনুজাম্মান খাঁন (২৮), জুবেল আহমদ (২৬), মশাহিদুল ইসলাম (২৮), নুর আলী (২২), শাহান মিয়া (২৫) নামক ৫জনকে আটক করেছে। তাদের সবার বাড়ি মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় বলে পুলিশ জানায়। রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চাচার থানায় অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে ভোরে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারীদেরও গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

কুলাউড়ার অপহৃত শাবি ছাত্রী রাজনগর থেকে উদ্ধার, আটক ৫

আপডেট সময় : ০৯:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫