ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ঘোরাঘুরি না করে অনুশীলনে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
অনুশীলন ঐচ্ছিক। বিশ্রাম ছিল আবশ্যিক। ইচ্ছে করলে দিনটা বিশ্রাম আর ঘোরাঘুরির কাটিয়ে দিতে পারতেন মুশফিকরা। কিন্তু সেটি করেননি তাঁরা। নেমে পড়লেন মাঠে। হায়দরাবাদে খানিকটা সময় ঘাম ঝরালেন সাকিব-তামিমরা।

এর আগে গতকাল ভরদুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করেন মুশফিকরা। সেখান থেকে বিকালে ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদে পৌঁছে টাইগাররা।

১৫ ক্রিকেটার ছাড়াও কোচ ও টিম ম্যানেজমেন্টের সদস্যসহ মোট ২৩ জনের বহর নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ। গেল বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে জায়গা পাননি পেসার রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমান।

ফিরেছেন লিটন কুমার দাস। রাখা হয়েছে শফিউল ইসলামকে। এছাড়া নিউজিল্যান্ড সফরে গিয়ে ইনজুরির কবলে পড়া বাংলাদেশ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার-মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং ইমরুল কায়েস ভারত সফর দিয়ে আবারও দলে ফিরলেন।

আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে মুশফিকরা।

বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ঘোরাঘুরি না করে অনুশীলনে টাইগাররা

আপডেট সময় : ০৭:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭