ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

চট্টগ্রামে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

1096

রাজধানী ঢাকার সঙ্গে একাত্মতা ঘোষণা করে চট্টগ্রামেও উচ্চ শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, ভ্যাট আরোপের নামে সরকার নতুন করে দেশের শিক্ষার সুষ্ঠু পরিবেশ আবারও অস্থির করে তুললো। অন্যদিকে সরকার থেকে কোন ধরনের পলিসি নির্ধারণ ও জনমত যাচাই ছাড়াই এই ধরনের ঘোষণা দেয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও তরুণ শিক্ষাবিদরা।
শনিবার সকালে ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই সময় সড়কটির চন্দনাইশ এলাকায় অন্তত ১০০ শিক্ষার্থী ৪০ মিনিটের বেশি রাস্তা অবরোধ করে রাখলে সেখানে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে সেখানে সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, রোববার ও সোমবার তারা একইভাবে একঘন্টার জন্য সড়ক অবরোধ করবেন। এর আগে গত বৃহস্পতিবারও একই কর্মসূচিতে রাস্তায় নেমেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানতে চাইলে এই বিষয়ে মানবজমিনের সঙ্গে কথা বলেন চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম। তিনি বলেন, সকালের দিকে কিছু ছেলে ভ্যাট নিয়ে রাস্তা ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। এই সময় তাদের বাধা দিলে তারা রাস্তায় বসে পড়ে। পরে ৩০/৪০ মিনিট পর তারা চলে যায়। আরেফীন নামের বিজিসি ট্রাস্টের এক শিক্ষার্থী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, তারা সবাই বড়লোকের সন্তান নন। অনেক সাধারণ মধ্যবিত্ত এমনকি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন টিউশনি কিংবা খন্ডকালীন চাকরি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

চট্টগ্রামে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫