ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

চীনে রাসায়নিক কারাখানায় বিস্ফোরণে নিহত ১

স্টাফ রিপোর্টার,
607
চীনের পূর্বাঞ্চলে শনিবার রাতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত নয়জন।

এর আগে চলতি মাসে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের একটি ঝুঁকিপূর্ণ পন্যের গুদামে ভয়াবহ এক বিস্ফোরণে ১২১ জনের মৃত্যুর পর সর্বশেষ বিস্ফোরণের ঘটনাটি ঘটল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রাষ্ট্রীয় মাইক্রোব্লগ সিনা উইবোর বরাত দিয়ে জানায়, শাংডং প্রদেশের জিবো নগরীতে হুয়ান্তাই কাউন্টির কাছে একটি কারখানায় শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

সিনহুয়া জানায়, রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে আশপাশের নগরীগুলোর দমকল কর্মীদের সহায়তার প্রয়োজন হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

কারখানাটি মিংডংয়েল রানসিং গ্রুপের একটি শাখা এবং এতে অ্যাডিপনিট্রাইল উৎপাদিত হয়। রাসায়নিক পদার্থটি মূলত নাইলন তৈরিতে ব্যবহৃত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

চীনে রাসায়নিক কারাখানায় বিস্ফোরণে নিহত ১

আপডেট সময় : ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫