ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

জঙ্গি হামলার আগাম তথ্য দিয়ে পদক পেলেন এসপি

নিজস্ব প্রতিবেদক : গত বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহের যেকোনো দিন বনানীর র‌্যাডিসন ব্লু হোটেলে গুলশানের হলি আর্টিসানের মতো জঙ্গি হামলা ও হত্যাকাণ্ড ঘটানো হবে। এমন হামলার আগাম তথ্য পেয়ে সেই হামলা প্রতিরোধে সব ধরনের আগাম প্রস্তুতি নেয়া হয়েছিল। বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এই আগাম তথ্য দিয়েছিলেন।

এছাড়া ঈদুল ফিতরের পর যেকোনো দিন মগবাজারের রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসে হত্যাযজ্ঞ চালানোর আগাম তথ্যও দিয়েছিলেন তিনি। বছরজুড়ে তার এসব কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম) পেয়েছেন তিনি।

এসপি আসাদুজ্জামানের নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে স্পেশাল টাস্ক গ্রুপ (এসটিজি) নিরলস প্রচেষ্টায় ১৯ জন জঙ্গি গ্রেফতার ও ১৫টি সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকানো সম্ভব হয়। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের কমপক্ষে ২০ ব্যক্তিকে টার্গেট কিলিংয়ের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করে তাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এই এসপি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডটি বগুড়ার এই এসপির কর্ম-অধিক্ষেত্রের বাইরে ছিলেন। তবে তার তথ্য-প্রযুক্তির সহায়তা ও নির্দেশনায় এ ঘটনায় সরাসরি জড়িত আসামি মাসকাওয়াত হাসান সাকিব গ্রেফতার হন।

সোমবার অসংখ্য প্রাণ বাঁচানোর মতো প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এসপি আসাদুজ্জামানকে বিপিএম-সেবা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসপি মো. আসাদুজ্জামান ১৯৯৯ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

জঙ্গি হামলার আগাম তথ্য দিয়ে পদক পেলেন এসপি

আপডেট সময় : ০৮:০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭