ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

জামায়াতের ২৮ নারী কর্মী আবারো রিমান্ডে

আদালত প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের ২৮ নারী সদস্যের পুনরায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জাকির হোসেন টিপু এই রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভাপতি পারভীনের (৫৫) পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে একই আদালত।

পুনরায় রিমান্ডকৃতরা হলেন, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ বেগম (৫৬), রোকন পর্যায়ের নেত্রী নাঈমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীন আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসনিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মীম (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) এবং রাহিমা খাতুন (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনের মামলায় এই রিমান্ড আবেদন করেন।

গত ৩ ফেব্রুয়ারি রিমান্ডকৃত ২৮ জনের দুই দিনের এবং গত ৪ ফেব্রুয়ারি রিমান্ড নামঞ্জুর হওয়া আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানা এলাকার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দোতলা থেকে জামায়াতে ইসলামের ২৮ নারী কর্মীকে আটক করে পুলিশ। পরে গত ৩ ফেব্রুয়ারি আসামি পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

জামায়াতের ২৮ নারী কর্মী আবারো রিমান্ডে

আপডেট সময় : ০৯:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭