ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

জেদ্দা ও রিয়াদে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষা ২০১৭

সৌদি আরব প্রতিনিধিঃ সারাদেশের মতো সৌদিআরবের জেদ্দা ও রিয়াদে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষা ২০১৭ । সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় (বাংলাদেশ সময় সকাল ১০ টা) বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হয় । ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সৌদিআরবের জেদ্দাস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ইংলিশ ও বাংলা শাখায় মোট ১৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৫২ জন ছাত্র এবং ৮৫ জন ছাত্রী। তার মধ্যেই দুইজন ছাত্রী অনুপস্থিত । এবার তত্ত্বীয় পরীক্ষা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। সৌদিআরব সময় সকাল ৭টায় শুরু হয়ে ১০টা পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ৪ থেকে ১১ মার্চ হবে ব্যবহারিক পরীক্ষা । বিদেশের ৮ কেন্দ্রে এসএসসি অংশ নেবে ৪৪৬ শিক্ষার্থী। এদের মধ্যে ২৬১ জন ছাত্রী এবং ১৮৫ জন ছাত্র । বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান এবং স্কুলের চেয়ারম্যান মার্শেল কবির পান্নু জানান, শিক্ষা বোর্ডের সব নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষার্থীদের প্রস্তুতিও ভালো। তুলনামূলক দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ যত্ন এবং বার বার মডেল পরীক্ষা নেওয়া হয়েছিলো । বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিল শিক্ষা ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন । জেদ্দাস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান এবং হল সুপার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন স্কুলের শিক্ষক আব্দুল জলিল, সহকারী হল সুপার মোহাম্মদ শাহ আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

জেদ্দা ও রিয়াদে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষা ২০১৭

আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭