ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কারে নামলেন মেয়র

নীলফামারী প্রতিনিধি,
শহরকে পরিচ্ছন্ন রাখতে নিজ হাতেই ঝাড়ু নিয়ে আর্বজনা সরিয়েছেন নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ। শনিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিকদের নিজ আবাসস্থলসহ আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

‘পরিষ্কার করি দিবস’ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে পরিবর্তন চাই নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মেয়র ছাড়াও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা জকি, বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতির (টিএফপিএ) বিভাগীয় সাধারণ সম্পাদক সাদেক আনোয়ার, সংগঠনের সমন্বয়কারী আসাদুজ্জামান সুজন, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী শহরকে সবুজ শহর হিসেবে গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আমরা শুরু করেছি। শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে স্টিলের ডাস্টবিন। তিনি সবাইকে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে এবং বাড়ির আশপাশসহ সড়ক পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কারে নামলেন মেয়র

আপডেট সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭