ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

টেন্ডুলকারের জীবন থেকে শিখতে বললেন মোদি

ক্রীড়া ডেস্ক: সেই এতটুকু বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু। তারপর প্রায় দুই যুগে ব্যাটিংয়ের কতো শত রেকর্ড নিয়ে যে কাটাকুটি খেলেছেন শচীন টেন্ডুলকার তার শেষ নেই। এমন অনেক রেকর্ড গড়েছেন যা হয়তো কোনোদিনই কেউ ভাঙতে পারবেন না। ক্রিকেটার হিসেবে ঈশ্বরের মর্যাদা পেয়েছেন ভারতে। মানুষ হিসেবেও দেবতার আসনে তিনি। আর সেই টেন্ডুলকারকে আদর্শ মেনে তার জীবন থেকে শিক্ষার্থীদের শিখতে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি।

রোববার জাতির উদ্দেশ্যে ২০১৭ সালে প্রথমবারের মতো ‘মন কি বাত’ অনুষ্ঠানে কথা বললেন মোদি। প্রতি মাসের অনুষ্ঠান এটি। এবার মোদি তার দেশের ছাত্র-ছাত্রীদের বললেন, মুখস্ত বিদ্যা থকে সরে আসতে। জ্ঞানের জন্য শিক্ষা নিতে। নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতায় কিছু মেলে না বলে প্রধানমন্ত্রীর বিশ্বাস।

‘শচীন টেন্ডুলকারের জীবন থেকে উদাহরণ নাও। ২০ বছরের চেয়ে দীর্ঘ ক্যারিয়ারে দিনের পর দিন সে নিজের রেকর্ড ভেঙে গেছে। প্রতিনিয়ত নিজেকে আরো ভালো থেকে ভালো হিসেবে গড়ে তুলেছে।‘ টেন্ডুলকারের প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, ‘তার সাফল্যের পেছনের রহস্যটা হলো নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা। অন্যের সাথে প্রতিযোগিতা করা নয়।’

২০০৯ সালে টেন্ডুলকারে ক্যারিয়ারের ২০ বছর পূর্তী উপলক্ষে তার হাতে স্মারক তুলে দিয়েছিলেন মোদি। টেন্ডুলকার টেস্ট ও ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক। দুই সংস্করণের ক্রিকেট মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যা ১০০। এমন সেঞ্চুরি আর কারো নেই। ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিটাও করেছিলেন তিনি। আরো অনেক রেকর্ডের মালিক টেন্ডুলকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

টেন্ডুলকারের জীবন থেকে শিখতে বললেন মোদি

আপডেট সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭