ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ড্রয়ে লিভারপুল-চেলসি, হেরে গেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের খেলায় লিভারপুল চেলসির সাথে ড্র করেছে। দিনের অপর খেলায় দারুণ ছন্দে থাকা আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের আজকের খেলায় লিভারপুল চেলসির সাথে ড্র করেছে। দিনের অপর খেলায় দারুণ ছন্দে থাকা আর্সেনাল হেরে গেল পুঁচকে দল ওয়াটফোর্ডের কাছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ২টায় লিভারপুলের অ্যানফিন্ড মাঠে লিভারপুল-চেলসি এবং লন্ডনের অ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনাল মোকাবেলা করে ওয়াটফোর্ডের। লিভারপুল চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে। অপর দিকে ওয়াটফোর্ড ২-১ হারিয়েছে আর্সেনালকে।

প্রথমার্ধের ২৪তম মিনিটে চেলসি এগিয়ে যায়। ডেভিড লুইসের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অ্যান্তোনিও কন্টির দল। তারপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে লিভারপুলও জ্বলে উঠে তাদের স্বমহীমায়। ৫৭তম মিনিটে উইজনালডামের গোলে সমতায় ফেরে লিভারপুল।

দিনের অপর খেলায় আর্সেনালকে লজ্জায় ভাসিয়েছে পুঁচকে দল ওয়াটফোর্ড। ম্যাচের শুরুতে ইউনেস কাবুল ও ট্রয় ডিনির গোলে পিছিয়ে পড়া আর্সেন ভেঙ্গারের দল দ্বিতীয়ার্ধে আলেক্স আইওবির গোলে ব্যবধান কমায়।

লিগে টানা ২ এবং সব প্রতিযোগিতায় টানা ৪ জয়ের পর হারলো আর্সেনাল।

দশম মিনিটে ফরাসি ডিফেন্ডার ইউনেস কাবুলের নীচু ফ্রি-কিকে বল জালে জড়ায়। তিন মিনিট পর এচিয়েন কাপুর শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও গোলমুখে ফিরতি বল পেয়ে জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড ট্রয় ডিনি।

৫৮তম মিনিটে বাইলাইন থেকে আলেক্সিস সানচেসের উঁচু করে বাড়ানো বল শূন্যে লাফিয়ে নেয়া শটে জালে পাঠান আলেক্স আইওবি। তারপর আর কোন গোল না করতে পারলে আর্সেনাল ১-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ড্রয়ে লিভারপুল-চেলসি, হেরে গেল আর্সেনাল

আপডেট সময় : ০৬:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭