ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

নিখোঁজের দুদিন পর ধান ক্ষেতে লাশ মিলল কলেজ ছাত্রের

1
নিখোঁজের ২ দিন পর মেহেদি মোল্লা (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে গোপালগঞ্জের পিংগুলিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গা সোনার বাংলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মেহেদি মোল্লা কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মহাসিন মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার সকালে বন্ধু দুর্জয়কে সঙ্গে নিয়ে প্রতিদিনের মত কলেজের উদ্দ্যেশে বের হন মেহেদি মোল্লা। পরে কলেজ থেকে বাড়ী ফিরতে দেরী হলে; স্বজনরা প্রথমে তার মোবাইলে ফোন করে ফোন বন্ধ পায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ না পেয়ে সন্ধ্যায় কাশিয়ানী থানায় একটি জিডি করেন পরিবারের সদস্যরা। পরে পুনরায় খোঁজা-খুজির এক পর্যায়ে আজ শুক্রবার সকাল ৮টায় ওই এলাকার লোকজন পিংগুলিয়া গ্রামের একটি ধান ক্ষেতের ভেতর মেহেদির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও মেহেদির স্বজনরা মেহেদির লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কারা এবং কেন মেহেদিকে হত্যা করেছে তা এখনও পরিস্কার নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

নিখোঁজের দুদিন পর ধান ক্ষেতে লাশ মিলল কলেজ ছাত্রের

আপডেট সময় : ১০:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫