ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরবেন মেসি : ভিয়ানি

1349
হাঁটুতে বেশ বড় ধরণের চোট পেয়েছেন আর্জেন্টাইন আক্রমণভাগের চালিকাশক্তি লিওনেল মেসি। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে ফিরতে আরো দুই মাস সময় লেগে যাবে মেসির। কিন্তু আর্জেন্টিনা দলের চিকিৎসক দোনাতো ভিয়ানি মনে করেন, মেসি দুই মাসের আগেই মাঠে ফিরবেন।

তিনি বলেন, “অনেক বছর ধরে আমি লিওকে চিনি এবং আমার কোনো সন্দেহ নেই যে, সে সম্ভাব্য সবচেয়ে কম সময়ে চোট থেকে সেরে উঠবে। সম্ভবত ছয় থেকে আট সপ্তাহের ওই সময়ের আগেই।”

গত শনিবার কাম্প ন্যুতে লা লিগায় লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জেতা ম্যাচের ‌‌১০ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচ শেষে বার্সেলোনা এক টুইটে জানায়, মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। তাকে ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

মেসির চোট নিয়ে ভিয়ানি আর্জেন্টিনার সংবাদপত্র ওলেকে বলেন, “খেলতে না পারলে সে যেন পাগল হয়ে যায়। আবার খেলার আগ্রহ এবং সেরে ওঠার ইচ্ছা (দ্রুত মাঠে ফেরায়) প্রভাব ফেলতে পারে।”

উল্লেখ্য, ২০১৩-১৪ মৌসুমে ইনজুরির কারণে বেশ বাজে একটা মৌসুম কাটিয়েছিলেন লিওনেল মেসি। সে বছর ব্যালন ডি অর হাতছাড়া হয়ে যায় তার (২০১৪)। কিন্তু তার পরের মৌসুমে দুর্দান্তভাবে কামব্যাক করেন তিনি। সেই সঙ্গে তার ক্লাব বার্সেলোনা ট্রেবল জয় করে নেয়। মেসিও লাভ করেন ব্যালন ডি অর (২০১৫)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরবেন মেসি : ভিয়ানি

আপডেট সময় : ১০:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫