ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

‘নিষিদ্ধ ড্রাগ ছেড়েছি বলে বেঁচে আছি’- ডিয়েগো ম্যারাডোনা

স্পোর্টস আপডেট ডেস্কঃ

সেই আঁধারের জীবন এখনো আক্ষেপে পুড়িয়ে মারে তাকে। ‘কেন যে এমন করতে গেলাম’ -এই ভেবে হতাশাও ছুঁয়ে যায় ডিয়েগো ম্যারাডোনাকে। এখন মেনে নিয়েছেন নিষিদ্ধ ড্রাগ নেওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল! আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই অবাক হন এখনো বেঁচে আছেন ভেবেই।

নিষিদ্ধ মাদক সেবন করতে করতে মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন ম্যারাডোনা। মাদকাসক্ত সেই অভিশাপের জীবন থেকে ফিরে এসে এখন দিব্যি ভাল আছেন তিনি। সেই জীবন নিয়ে অনুশোচনাও হচ্ছে। তবে নেশার পথ থেকে ফিরে এসে বেশ অনুধাবন হয়েছে তার।

ম্যারাডোনা বলছিলেন, ‘‌ড্রাগ নেওয়া শুরু করি যখন আমার বয়স ২৪ বছর। বার্সেলোনার হয়ে খেলছি। এখন বুঝতে পারি এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। মাদকের পথে যাওয়াটা ঠিক হয়নি।’‌

সেই মাদকের ছোবল এক পর্যায়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে যায় আর্জেন্টাইন ফুটবল ইশ্বরকে। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, ‘‌কোমায় চলে যাওয়ার পর আমার মেয়ে প্রার্থনা করেছিল যেন বেঁচে ফিরি। আমার জীবনে নারী, অর্থ নাকি ড্রাগ, কোনটা বড় সমস্যা?‌ আমি বলব অবশ্যই ড্রাগ, যা মানুষকে খুন করে ফেলে। এখন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, সেটা ভাবতেই অবাক হয়ে যাই। যদি তখন ড্রাগের জীবন থেকে না ফিরতাম তবে মরেই যেতাম। গত ১৩ বছর ধরে সেই নেশার দুনিয়াতে আর যাইনি। সত্যি বলতে কী ড্রাগ ছেড়েছি বলে বেঁচে আছি।’‌

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

‘নিষিদ্ধ ড্রাগ ছেড়েছি বলে বেঁচে আছি’- ডিয়েগো ম্যারাডোনা

আপডেট সময় : ০৬:১৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭