ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

পদ্মায় ডুবে যাওয়ার এক দিন পর ভেসে উঠলো স্কুলছাত্রের লাশ

1251
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফুলতলা এলাকায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) পদ্মা নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে। ডুবে যাওয়ার প্রায় ২৭ ঘন্টা পর রোববার বিকাল ৫টার দিকে মরদেহটি ভেসে ওঠে।

এর আগে শনিবার দুপুর ২টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে শামিম হোসেন (১৪) নামের ওই স্কুলছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়। শামিম উপজেলার কদমহাজির মোড় এলাকার মৃত টেবলু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে শামিম পানিতে ডুবে যাওয়ার পর অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান মেলেনি। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ সময় পদ্মার তলদেশে সন্ধান চালিয়েও ব্যর্থ হয়।

পরে রোববার বিকাল ৫টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ৫’শ গজ দুরে ভাটোপাড়া এলাকায় শামিম হোসেনের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

পদ্মায় ডুবে যাওয়ার এক দিন পর ভেসে উঠলো স্কুলছাত্রের লাশ

আপডেট সময় : ০৮:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫