ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

পাকিস্তানে আফগান দূতাবাস কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে আফগান এক দূতাবাস কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছেন তার ব্যক্তিগত দেহরক্ষী। সোমবার করাচির পুরনো ক্লিফটন এলাকায় আফগান দূতাবাসে এ ঘটনা ঘটে। খবর ডন নিউজের।

করাচি দক্ষিণের পুলিশের উপ-মহাপরিদর্শক আজাদ খান জানান, আফগান দূতাবাসের লবিতে ওই দুজনের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে নিরাপত্তা রক্ষী রেহমত উল্লাহ ক্ষিপ্ত হয়ে দূতাবাস কর্মকর্তা তৃতীয় সচিব মোহাম্মদ জাকিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয়েছেন অপর এক দূতাবাস কর্মকর্তা।

ঘটনার পর নিরাপত্তা রক্ষী রেহমত উল্লাহকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজাদ খান আরও জানান, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। ব্যক্তিগত ক্ষোভের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

করাচির পুরনো ক্লিফটন এলাকায় বেশ কয়েকটি বিদেশি মিশনের দপ্তর রয়েছে। ঘটনার পর অত্যন্ত স্পর্শকাতর এই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

পাকিস্তানে আফগান দূতাবাস কর্মকর্তাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭