ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

পুজারা-অমিতে মান বাঁচালো ভারত

স্পোর্টস ডেস্ক,
787
চেতেশ্বর পুজারার সেঞ্চুরি ও অমিত মিশ্রর দৃঢ় ব্যাটিংয়ে হাল পানি পেলো ভারত। ৮ উইকেটে ২৯২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে আজকের দ্বিতীয় দিনের শুরুতে বিপদে পড়েছিল সফরকারী ভারত। ১৮০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু অষ্টম উইকেটে চেতেশ্বর পুজারা ও অমিত মিশ্র দারুণ দৃঢ়তা দেখান। এই জুটিতে তারা ১০৪ রান তোলেন। এর আগে সুযোগ কাজে লাগান চেতেশ্বর পুজারা। ইনজুরি আক্রান্ত মুরলি বিজয়ের জায়গায় সুযোগ নিয়ে ব্যাট হাতে দৃঢ়তা দেখান ভারতীয় এ ওপেনার। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগের দিনের ৫০/২ সংগ্রহ নিয়ে আজ ক্রিজে যান ভারতের দুই ব্যাটসম্যান পুজারা ও বিরাট কোহলি। শুরুতে বিপদে পড়লেও অবিচল থাকেন পুজারা। ২৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পুজারা তুলে নেন সপ্তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৩৫ রানে অপরাজিত থাকেন। আর অমিত মিশ্র করেন ৫৯ রান। তবে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সফরকারী দলের বাকিরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পায় শ্রীলঙ্কা। আর দ্বিতীয় টেস্টে জয় নিয়ে সমতায় ফেরে ভারত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

পুজারা-অমিতে মান বাঁচালো ভারত

আপডেট সময় : ০৭:৫০:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫