ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

প্রিন্সেস ডায়ানাকে ‘স্ত্রী’ হিসেবে চেয়েছিলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার,
499
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে স্ত্রী হিসেবে চেয়েছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিবাহ বিচ্ছেদের পর প্রিন্সেসের মনজয়ের চেষ্টা করেছিলেন ট্রাম্প। ডায়ানার বন্ধু বিবিসির টিভি উপস্থাপিকা সেলিনা স্কট এ দাবি করেছেন। এ নিয়ে সানডে টাইমসে প্রতিবেদন এসেছে। তিনি জানিয়েছেন, কেনসিংটন প্রাসাদে ডায়ানার জন্য বিশাল আকৃতির সব ফুলের বুকে পাঠাতেন ট্রাম্প। তিনি স্পষ্টতই ডায়ানাকে ‘ট্রফি ওয়াইফ’ হিসেবে দেখতেন। সেলিনা স্কট আরও বলেন, ডায়ানার অ্যাপার্টমেন্টে ফুলের তোড়া জমতে শুরু করলে ডায়ানা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। ট্রাম্প তাকে বিরক্ত করছেন এমন অনুভব করা শুরু করেছিলেন প্রিন্সেস। সেলিনাকে একদিন নৈশভোজে ডায়ানা এ বিষয়ে জানতে চেয়েছিলেন, আমার এখন কি করা উচিত? তার (ট্রাম্প) কাছ থেকে আমি অস্বস্তি বোধ করি। সেলিনা বলেন তিনি পরামর্শ দিয়েছিলেন ট্রাম্পকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে। তিনি আরও বলেন, প্যারিসে ১৯৯৭ সালে মর্মান্তিক দুর্ঘটনায় ডায়নার মৃত্যুর পর ট্রাম্প তার বন্ধুদের বলেছিলেন, তার সব থেকে বড় আফসোস হলো ডায়ানার সঙ্গে কোনদিন ডেটিংয়ে যেতে পারেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

প্রিন্সেস ডায়ানাকে ‘স্ত্রী’ হিসেবে চেয়েছিলেন ট্রাম্প

আপডেট সময় : ০৯:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫