ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ফরচুন ম্যাগাজিনের বিশ্ব তালিকায় গ্রামীণ ব্যাংক

স্টাফ রিপোর্টার,
679
বিশ্বখ্যাত ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ তালিকায় গ্রামীণ ব্যাংক ১২তম স্থান দখল করেছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন অর্থনৈতিক সুযোগ ও ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের জন্য ঋণ সুবিধা সৃষ্টিতে অবদানের জন্য গ্রামীণ ব্যাংককে এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে ইউনুস সেন্টারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ফরচুনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ তালিকায় কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক কর্মকৌশলের অংশ হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামাজিক বা পরিবেশগত বিভিন্ন সমস্যা সমাধানে তাদের অবদানের ভিত্তিতে পৃথিবীর ৫১টি কোম্পানির র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো কী পরিমাণ আয় করে তার পরিবর্তে তাদের সামাজিক অবদানের বিচারে ফরচুন এই প্রথম তার এই ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ তালিকা তৈরি করেছে।

বিশ্বব্যাংকের হিসাব মতে, বিশ্বব্যাপী প্রতি বছর কমপক্ষে ৬০ বিলিয়ন ডলার ক্ষুদ্র ঋণ হিসেবে বিতরণ করা হয়। সাড়ে ১৩ কোটি মানুষ এই ক্ষুদ্র ঋণের সুবিধা পাচ্ছে। গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালনকারী ব্যবসায়িক উদ্ভাবনের জন্য পৃথিবী ব্যাপী বিভিন্ন কোম্পানির স্বীকৃতি ও প্রতিযোগিতামূলক অবস্থান সম্বলিত পৃথিবীতে এটিই প্রথম তালিকা।

ফরচুনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ তালিকায় ১৪তম স্থানে আছে গ্রামীণের সামাজিক ব্যবসার অংশীদার ফ্রান্সের বিশ্বখ্যাত কোম্পানি ড্যানোন, যা দেশের মানুষের পুষ্টি উন্নয়নে বিভিন্ন দ্রব্য উত্পাদন করছে। বাংলাদেশের শিশুদের অপুষ্টি দূরীকরণে গ্রামীণ ও ড্যানোন একটি যৌথ উদ্যোগের অধীনে অনুপোষক সমৃদ্ধ দধি উত্পাদন ও বাজারজাত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ফরচুন ম্যাগাজিনের বিশ্ব তালিকায় গ্রামীণ ব্যাংক

আপডেট সময় : ০৯:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫