ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
ফিলিস্তিন ও ফিলিস্তিনের জনগণের প্রতি চিরন্তন সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ এ বার্তা দেয়।
বৈঠকের পরে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘আজকের (বৃহস্পতিবার) বৈঠকে একটি আন্তঃসরকার কমিটি গঠন করা হয়েছে এবং রেগুলার ভিত্তিতে দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে।’
তিনি বলেন, ‘ফিলিস্তিন এখন কঠিন সময় পার করছে এবং আমরা ইসরায়েলের আগ্রাসনকে নিন্দা জানিয়েছি ।’
বাংলাদেশ দু’দেশ তত্ত্বকে সমর্থন করে এবং এর মাধ্যমে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি দেশ হবে। বৈঠকে আব্বাস বাংলাদেশের এ অবস্থানের জন্য ধন্যবাদ জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আব্বাস আমাদের জানিয়েছেন, তারা শান্তির্পূণভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান এবং এর জন্য বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন।’
তিনি আরও বলেন, ‘এছাড়া ফিলিস্তিনদের জন্য বাংলাদেশ যে স্কলারশিপ দেয়, তার জন্য আব্বাস ধন্যবাদ জানিয়েছেন।’
উল্লেখ্য, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার তিন দিনের সফরে ঢাকা এসেছেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
এর আগে শাহজালাল বিমানবন্দরে দুবার যাত্রাবিরতি করলেও এটি মাহমুদ আব্বাসের বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফর।
বৃহস্পতিবার দুপুরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের পর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন মাহমুদ আব্বাস ।
রাতে আব্বাসের সম্মানে বঙ্গভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে তিনি অংশগ্রহণ করবেন।
শুক্রবার সকালে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।
প্রসঙ্গত, এর আগে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান হিসাবে ইয়াসির আরাফাত একাধিকবার বাংলাদেশ সফর করেছেন। তিনি সর্বশেষ ১৯৯৭ সালে বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সবসময় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭