ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

বই বিক্রি বাড়াতে ‘অসত্য’ কথা!

1153
যে কারও আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর একটু-আধটু বিতর্ক হবেই। স্টিভেন জেরার্ডের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। লিভারপুলের সাবেক এ ইংলিশ তারকার আত্মজীবনী ‘মাই স্টোরি’ প্রকাশিত হয়েছে ক’দিন আগে। এরপরই কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তবে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাফায়েল বেনিতেজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। ৩৫ বছর বয়সী জেরার্ড তার বইতে লিখেছেন যে, রাফায়েল বেনিতেজ লিভারপুলের কোচ থাকাকালে তার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। বেনিতেজ তাকে খুব একটা পছন্দও করতেন না। তাকে বেনিতেজের অপছন্দের কারণও জানেন না জেরার্ড। তবে লস অ্যাঞ্জেলাস গ্যালাক্সির বর্তমান এ মিডফিল্ডারের এমন মন্তব্যের প্রতিবাদ করেছেন বেতিনেজ। রিয়াল মাদ্রিদের বর্তমান এ স্পানিয়ার্ড কোচ জেরার্ডের মন্তব্যতে ভুল বলেছেন। বই বিক্রি বাড়াতেই জেরার্ড এমন মন্তব্য লিখেছেন বলে মনে করেন বেনিতেজ। লিভারপুলের কোচ থাকাকালে জেডার্ডের সঙ্গে তার সম্পর্ক দারুণ ছিল বলে বেনিতেজের দাবি। রিয়াল মাদ্রিদের ৫৫ বছর বয়সী কোচ বলেন, ‘জেরার্ডের প্রতি সম্মান রেখে বলছি, সে ভুল বলেছে। তার সঙ্গে আার সম্পর্ক ভাল ছিল। সে একন লিভারপুলে নেই। একটি বই লিখেছে। আর আমিও এখন লিভারপুলে নেই। আমার দেশের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছি। বই বিক্রি বাড়ানোর জন্যই জেরার্ড এমনটা লিখতে পারে। তবে আমার মনে হচ্ছে বিষয়টি আমার এড়িয়ে যাওয়াই উচিৎ।’ ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব লিভারপুলের কোচের দায়িত্ব পালন করেন বেনিতেজ। আর ১৯৯৮ থেকে গত মওসুমের শেষ পর্যন্ত লিভারপুলে খেলেন জেরার্ড। ২০০৫ সালে লিভারপুলকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দেন বেনিতেজ। আর পরের বছর তার দলটি জেতে এফএ কাপের শিরোপা। ওই দুই শিরোপা জেতায় বেনিতেজের প্রধান অস্ত্র ছিলেন জেরার্ড। বিশেষকরে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। সেবার ফাইনালে এসি মিলানকে টাইব্রেকারে হারনে জেরার্ড দারুণ একটি গোল করেন। লিভারপুলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ৭০৮ ম্যাচে ১৮৬ গোল করেন জেরার্ড। আর বেনিতেজ লিভারপুলকে জেতান ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ (২০০৪-১৫), ইউয়েফা সুপার কাপ (২০০৫), এফএ কাপ (২০০৫-০৬) ও এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা (২০০৬)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

বই বিক্রি বাড়াতে ‘অসত্য’ কথা!

আপডেট সময় : ১০:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫