ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

বাংলায় রায় দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: এসকে সিনহা

ঢাকা: উচ্চ আদালতে মামলার রায় বাংলায় দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার সকালে সুপ্রিম কোর্টে সরস্বতী পূজায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি এ কথা বলেন।

সুরেন্দ্র কুমার বলেন, এরই মধ্যে হাইকোর্টের অনেক বিচারপতি বাংলায় রায় দিয়েছেন। বাংলায় রায় দিতে হলে আইনজীবীদের সহযোগিতা করতে হবে বলেও মনে করেন তিনি।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় ক্রিমিনাল কনস্পিরেসিতে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ দিতে হয়, তা পুলিশ একেবারেই জানে না। এমনকি প্রসিকিউশনে যারা কন্টাক্ট (চুক্তি) করে তারাও জানে না।

প্রধান বিচারপতি আরো বলেন, “মুফতি হান্নানের মামলার রায় পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। ওই মামলায় ট্রায়াল কোর্টের মামলার ত্রুটি ছিল, হাইকোর্টের মামলার ত্রুটি ছিল। সংশোধিত করে আমরা রায় দিয়েছি। এমনকি বঙ্গবন্ধু হত্যা মামলায় ট্রায়াল কোর্টের মামলার ত্রুটি ছিল, হাইকোর্টের মামলার ত্রুটি ছিল। আমরা এটা সংশোধন করে দিয়েছি।”

সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, তদন্ত ও প্রসিকিউশনের ত্রুটির কারণে অনেক সময় প্রকৃত আসামিরা খালাস পেয়ে যান। গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে সাক্ষীর অভাব থাকে। তাই সব পর্যায়ে আরো ট্রেনিং দরকার বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

বাংলায় রায় দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: এসকে সিনহা

আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭