ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

বৌয়ের হাতে মার খেল বর!

নেশার ঘোরে বউ পেটানো! এ সমাজে, এই খবর নতুন নয়৷‌ কিন্তু, কালে কালে কত কী যে হল! নেশা করে ঘরে ফিরে, বউ পেটাল বরকে! তাও আবার যেমন-তেমনভাবে পেটানো নয়৷‌ পিটিয়ে মাথা ফাটিয়েই ছাড়ল বরের! নিশ্চয়ই ভাবছেন, এ কেমন ধারা বউ? ক্যাথরিন ব্রথউইক৷‌ বয়স ২৬৷‌ তাঁর বর মন্টি৷‌ বয়স ৫৯৷‌ একদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে, মন্টি সোহাগ করে বলেন, ‘কী গো, আমার গুডনাইট কিস কোথায়? দেবে না?’ ব্যাস, যায় কই৷‌ রেগে আগুন, তেলে বেগুন গিন্নী! ‘কী? গুডনাইট কিস? মিনসের খুব শখ হয়েছে’ ঝাঁঝিয়ে উঠেই, তেড়ে যান স্বামীর দিকে৷‌ তারপর, হাতের কাছে থাকা অ্যালার্ম ক্লক দিয়ে পেটাতে শুরু করেন৷‌ বরের মাথায়৷‌ মারতে মারতে, বরের মাথা আলু হয়ে গেছে, ফেটে রক্ত ঝড়ছে, ভ্রুক্ষেপই করেননি ক্যাথরিন৷‌ ঘড়ি ভেঙে যাওয়ার পর, বরের মোবাইল নিয়ে আক্রমণ করতে শুরু করেন৷‌

970

বউয়ের হাতে এত মার খেয়ে, তখন অবস্হা খারাপ মন্টির৷‌ কাতর কন্ঠে বলতে থাকেন, ‘পায়ে পড়ছি, এবার ছাড়ো৷‌’ মাথা ফেটে যখন রক্ত গড়িয়ে পড়ছে চোখ-মুখ দিয়ে, তখনও রাগ পড়েনি ক্যাথরিনের৷‌ ঘরে যত সিডি ছিল, ছুঁড়তে শুরু করেন! লন্ডভন্ড করে দেন বেডরুম! শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকা হয়৷‌ আহত মন্টিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য৷‌ আর ক্যাথরিন? অনেক পরে হুঁশ ফেরে তাঁর৷‌ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে৷‌ আদালত পর্যন্ত গড়ায় ব্যাপারটা৷‌ ক্যাথরিন দোষ স্বীকার করায়, ১২ মাসের কমিউনিটি অর্ডার হয়েছে তাঁর৷‌ অদ্ভুত ব্যাপার, এত কাণ্ডের পরও পত্নী-প্রেম এতটুকু কমেনি মন্টির৷‌ তিনি চাননি, ক্যাথরিনের শাস্তি হোক৷‌ কিন্তু, ক্যাথরিন যে এই প্রথম এমন কাণ্ড বাঁধাননি৷‌ মাঝে মধ্যেই নেশার ঘোরে মেজাজ হারিয়ে নানা কাণ্ড বাঁধান৷‌ তবে এবার নাক-কান মুলে ক্যাথরিন আদালতে দাঁড়িয়ে শপথ নিয়েছেন, ‘না, না আর নয়৷‌ ভুলেও ছুঁয়ে দেখব না মদ৷‌ নেশা করার শখ মিটে গেছে৷‌’ সত্যি? কে জানে, ক্যাথরিন কতদিন কথা রাখতে পারেন! তবে মন্টির পূর্ণ আস্হা আছে৷‌ পত্নী-নিষ্ঠ হলে যা হয় আর কী!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

বৌয়ের হাতে মার খেল বর!

আপডেট সময় : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫