ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ব্রাজিল-আর্জেন্টিনার লজ্জাকর হার

1517
বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা লজ্জাকর হার দেখেছে। নিজেদের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-০ গোল হারিয়েছে চিলি। অন্যদিকে একই ব্যবধানে স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচটির ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে ঝড় বইয়ে দেয় ইকুয়েডর। ৮১ মিনিটে রাফায়েল এরাজোর গোলের এগিয়ে যায় ইকুয়েডর। এর এক মিনিট বাদে সফরকারীদের আরও বড় ব্যবধানে এগিয়ে দেন ফেলিপে সেইসেদো। এতে লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনাকে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়। দলের এই তারকা খেলোয়াড়ই ইনজুরি রয়েছেন। এছাড়া এদিন ২০ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় দলের অন্যতম স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। অন্যদিকে নেইমারবিহীন ব্রাজিল ডুবেছে ভারগাস ও আলেক্সিস সানচেজে। এই দুই দলের মধ্যের খেলাও ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। কিন্তু ৭২ মিনিটে স্বাগতিক চিলিকে এগিয়ে দেন এডুয়ার্ডো ভারগাস। আর ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্ত কয়েক আগে বর্তমান কোপা আমেরিকার শিরোপাধারীদের বড় জয় নিশ্চত করেন আলেক্সিস সানচেজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ব্রাজিল-আর্জেন্টিনার লজ্জাকর হার

আপডেট সময় : ১১:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫