ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ভারতের বাজারে চালু নোটে মারাত্মক জীবাণু

স্টাফ রিপোর্টার,
464
ভারতের কোটি কোটি মানুষ রোজ যে সব টাকার নোটগুলো নিয়ে নাড়াচাড়া করেন, তা থেকে তাদের নানা মারাত্মক সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা ব্যক্ত করেছেন। দিল্লির ইন্সটিটিউট অব জিনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি-র বিজ্ঞানীরা বলছেন, যে সব নোট পুরনো হয়ে গেছে বা দশ-বিশ-একশো রুপির যে সব নোট বেশি চালু, সেগুলোই বেশি বিপজ্জনক বলে পরীক্ষায় দেখা গেছে। ইন্সটিটিউট-এর বিজ্ঞানীরা ভারতের বাজারে চালু নোটগুলোর ডিএনএ পরীক্ষা করে তাতে অন্তত ৭৮ রকম বিপজ্জনক মাইক্রোবের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন – যা থেকে মারাত্মক সব রোগ ছড়াতে পারে। পাঁচ সদস্যের ওই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী ড: এস রামচন্দ্রন, তিনি বিবিসিকে জানিয়েছেন এই সব নোটগুলো পরীক্ষা করে তারা যক্ষ্মা, ডিসেন্ট্রি বা আলসার ছড়াতে পারে এমন সব জীবাণুর সন্ধান পেয়েছেন। ছোট মাপের নোটগুলো যেহেতু বেশি হাতে হাতে ঘোরে, তাই সেগুলো থেকেই সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। জাপানসহ কিছু কিছু দেশে নিয়মিত ব্যবধানে যন্ত্রের সাহায্যে কারেন্সি নোট জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকলেও ভারতে সেরকম কিছু নেই, যদিও পুরনো নোট ব্যাঙ্কে গিয়ে বদলানো সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ভারতের বাজারে চালু নোটে মারাত্মক জীবাণু

আপডেট সময় : ১০:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫