ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

ভ্রমণ বাদে ভারতের সব ভিসার আবেদন করা যাবে সরাসরি

স্টাফ রিপোর্টার,
902
ভ্রমণ (ক্যাটাগরি টি) বাদে সব ধরনের ভিসার আবেদন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) সরাসরি জমা নেওয়া হবে। ই-টোকেন বা অনলাইনে নির্ধারিত সাক্ষাতের সময়সূচি ছাড়াই এ ধরনের ভিসার আবেদন জমা দেয়া যাবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-টোকেন ছাড়া সরাসরি জমা নেওয়া হবে এমন ক্যাটাগরির ভিসাগুলো হচ্ছে- বিজনেস (বি), মেডিকেল (এম), মেডিকেল এটেনড্যান্ট (এমএক্স), স্টুডেন্ট (এস), রিসার্চ (আর), জার্নালিস্ট (জে), কনফারেন্স (সি), এমপ্লয়মেন্ট (ই), ট্রানজিট (টিআর) এবং শিল্পী, ক্রীড়া ব্যক্তিত্ব, ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, ব্যবসায়ী ব্যক্তিত্বদের স্বামী বা স্ত্রী, বেসরকারি খাতের আইটিইসি প্রশিক্ষণার্থী, ভারত সরকারের অর্থায়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবারের সদস্য, বিদেশি নাগরিক (এক্স)।
ভিসার আবেদন রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা (গুলশান, ধানমন্ডি ও মতিঝিল) আইভিএসিতে গ্রহণ করা হবে। এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের অনলাইন ফরম পূরণের সময় পাওয়া ‘ওয়েব রেজিস্ট্রেশন ডেট’-এর চার দিনের মধ্যে নির্দিষ্ট আইভিএসিতে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। চার দিন পেরিয়ে গেলে আবার নতুন করে আবেদন ফরম পূরণ করতে হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্যুরিস্ট (টি) ভিসা আবেদনকারীদের জন্য ই-টোকেন/অ্যাপয়েন্টমেন্ট ডেট-এর ব্যবস্থা এখনো বলবৎ রয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া/আইভিএসিসমূহের বাংলাদেশে কোনো এজেন্ট/প্রতিনিধি নেই। আবেদনকারীরা তাদের ফরমে প্রদত্ত তথ্য ও সংশ্লিষ্ট দলিলপত্রের যথার্থতার ব্যাপারে পুরোপুরি দায়ী থাকবেন। ভারতীয় ভিসার হেল্পলাইনগুলো হচ্ছে:
visahelp@ivacbd. com ; info@ivacbd.com , visahelp@hcidhaka.gov.in

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

ভ্রমণ বাদে ভারতের সব ভিসার আবেদন করা যাবে সরাসরি

আপডেট সময় : ০৭:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫