ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

মদ বিতরণে রাজী না হওয়ায় চাকরি হারালেন নও মুসলিম মহিলা বিমান ক্রু

স্টাফ রিপোর্টার,
1013
ইসলামী নিষেধাজ্ঞা মেনে মদ বিতরণে রাজী না হওয়ায় মার্কিন যাত্রীবাহী বিমান সংস্থা এক্সপ্রেসজেট এয়ারলাইন্সের এক নও মুসলিম মহিলা বিমান ক্রু’কে চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। মার্কিন চাকরি সংক্রান্ত সম অধিকার কমিশনের কাছে এ আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শ্যারি স্টানলি নামের ৪০ বছর বয়সী এ বিমান ক্রু ।

বিমান সংস্থাটি কর্মীদের ধর্মীয় অনুশাসনের প্রতি সম্মান দেখানোর নীতি বাতিল করার পর গত মাসে শ্যারি স্টানিলেকে ১২ মাসের প্রশাসনিক ছুটিতে যেতে বাধ্য করা হয়। এ নীতি অনুযায়ী ধর্মীয় নিষেধাজ্ঞার আওতায় এক্সপ্রেসজেটের কর্মীরা যাত্রীদের মদ বিতরণ থেকে বিরত থাকতে পারতেন।
এদিকে, ১২ মাসের ছুটি শেষ হওয়ার পর স্টানলিকে প্রশাসনিক ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে আশংকা ব্যক্ত করেন কাউন্সিল অন আমেরিকা-ইসলামিক রিলেশন মিশিগানের আইনজীবী লিনা মারসি।মারসি জানান, স্টানলিকে তার পুরানো পদে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাত্রীবাহী বিমান সংস্থাটিতে ধর্মীয় অনুশাসন পালনের নীতি পুনরায় চালু করার আহ্বানও জানানো হয়েছে বলে জানান তিনি।
মার্কিন সংবিধানের দেয়া স্টানিলের অধিকার লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে এ আইনজীবী বলেন, ধর্মীয় বিধি পালনের সুযোগ করে দিতে এক্সপ্রেসজেট এয়ারলাইন্সের আইনগত বাধ্য বাধকতা রয়েছে।এক্সপ্রেসজেট এয়ারলাইন্স তিন বছর ধরে কাজ করছেন স্টানলি এবং দু’বছর আগে ইসলাম গ্রহণ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

মদ বিতরণে রাজী না হওয়ায় চাকরি হারালেন নও মুসলিম মহিলা বিমান ক্রু

আপডেট সময় : ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫