ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

‘মাশরাফির সুস্থ হতে দুই সপ্তাহ লাগতে পারে’

1515
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এরই মধ্যে তার পরীক্ষা-নীরিক্ষা সম্প্ন্ন হয়েছে। তার বর্তমান পরিস্থিতি নিয়ে দেবাশিষ চৌধুরী মানবজমিনকে বলেন, ‘ আমরা নিশ্চিত হয়েছি তার (মাশরাফি) ডেঙ্গু জ্বর হয়েছে। তার রক্তে অনুচক্রিকা কমে গেছে। যে কারণে তাকে হাসপাতালে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে।’ তবে কতদিন লাগবে সেই বিষয়ে সঠিকভাবে কিছু জানাতে না পারলেও অন্তত এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে যদি রক্তের অনুচক্রিকা আরও কমে যায় তাহলে দুই সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় লাগবে বলে তিনি জানান। এই অনুচক্রিকা কমে যাওয়াকেই ভয়ের বিষয় হিসেবে দেখছেন চিকিৎসকরা। শুক্রবার থেকে শুরু হতে ১৭ম জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল মাশরাফি বিন মুর্তজার। কিন্তু হঠাৎ করেই ডেঙ্গুর কারণে তার আর মাঠে নামা হচ্ছে না। এমনকি জাতীয় ক্রিকেট লীগ খেলে টেস্ট দলের ফিরার যে স্বপ্ন তিনি দেখছিলেন এখন তারও অপেক্ষা আরও বাড়লো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

‘মাশরাফির সুস্থ হতে দুই সপ্তাহ লাগতে পারে’

আপডেট সময় : ১১:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫