ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

‘মেড ইন বাংলাদেশ’ শার্ট গায়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক- ‘মেড ইন বাংলাদেশ’ শার্ট গায়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণকালে তাঁর প্রথম পছন্দ সাদা শার্ট ও লাল টাই পরেছিলেন। তাঁর গায়ের শার্টটি বাংলাদেশের ও টাই চায়নার তৈরি বলে একটি সূত্র জানিয়েছে।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সামনে ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান সেদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্পের আগে মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি ক্ল্যারেন্স থমাস।

160806aসূত্রটি জানায়, নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্পকে আক্রমণ করে নির্মিত একটি বিজ্ঞাপনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন তাঁর বিরোধী শিবির। তবে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ অনেক পক্ষই ছিল তাঁর বিরোধী। এর মধ্যে অন্যতম ‘আওয়ার প্রিন্সিপলস পিএসি’ নামের রিপাবলিকান দলের একটি শীর্ষ দাতা সংগঠনও ছিল। ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির নির্বাচনী তহবিলে ব্যাপক অবদান ছিল সংগঠনটির।

এবারের নির্বাচনে মিট রমনির মতো ‘আওয়ার প্রিন্সিপলস পিএসি’ও ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিয়মিত বিরতিতে বিভিন্ন টিভি চ্যানেলে ট্রাম্পের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রচার করেছে প্রবীণ রিপাবলিকান কৌশলবিদ ক্যাটি পেকারের ওই সংগঠন। এর অংশ হিসেবে ওহাইয়ো অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের একটি প্রাইমারিকে সামনে রেখে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেই বিজ্ঞাপনেই আসে বাংলাদেশ বিষয়টি।

বিজ্ঞাপনের শুরুতেই একটি সমাবেশে দেওয়া ট্রাম্পের একটি উক্তি দেখা গেছে। সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, মনে আছে, একসময় আমরা ‘মেইড ইন দ্য ইউএসএ’ শব্দটি দেখতে পেতাম?

সর্বশেষ আপনি কবে এমনটি দেখেছেন?’ এরপরই ‘লেইট নাইট উইথ ডেভিড লেটারম্যান’ অনুষ্ঠানের একটি ফুটেজ চলতে দেখা যায়। ওই অনুষ্ঠানের একটি পর্বে ট্রাম্প উপস্থিত হয়েছিলেন। উপস্থাপক একপর্যায়ে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, ‘তাঁর পরনের শার্ট ও টাই কোথায় বানানো হয়েছে? ট্রাম্প প্রথমে উত্তর দেন যে, তিনি জানেন না।

কিছুক্ষণ পরই উপস্থাপক ডেভিড লেটারম্যান আশপাশের কর্মীদের একই প্রশ্ন জিজ্ঞেস করেন। তখন কর্মীরা বলেন, টাই বানানো হয়েছে চীনে। আর শার্ট বানানো হয়েছে বাংলাদেশে। প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, ‘ভালো। আমরা মানুষের কর্মসংস্থান করি বাংলাদেশে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

‘মেড ইন বাংলাদেশ’ শার্ট গায়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আপডেট সময় : ০৮:২১:২০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭