ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশি হত্যা করে ডাকাতি

নিউ ইয়র্ক প্রতিনিধি: লস অ্যাঞ্জেলেসের পর এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক গ্যা স স্টেশনে এক বাংলাদেশি কর্মীসহ দুইজনকে গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটেছে।

নিহত দুজনের মধ্যের বাংলাদেশি নাগরিক খন্দকার মুহিতের (৪৬) বাড়ি ফরিদপুরে। গত কয়েকবছর ধরে ওকলাহোমার তুলসা এলাকায় স্ত্রী, ১৫ বছর বয়সী মেয়ে ও দশ বছর বয়সী এক ছেলেকে নিয়ে বসবাস করছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় সেপুলপা শহরের মেইন স্ট্রিট অ্যান্ড বার্নহ্যাম অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে কাজ করার সময় মুহিতকে গুলি করে হত্যা করা হয়।

সেপুলপা পুলিশের মেজর মাইক রিড জানান, মুহিতকে হত্যার পর অস্ত্রধারী ব্যওক্তি দোকানের ক্যাশবাক্স হাতিয়ে নেয় এবং পরে ওই স্টোরের এক গ্রাহককে গুলি করে হত্যা করে।রবার্ট ফিল্ডস (৪০) নামের ওই ব্যাক্তি সেপুলপা শহরেরই বাসিন্দা ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে হিথ হেনি (৩৭) নামে একজনকে সোমবার সকালে ডেলওয়ারের ডিজনি সিটি থেকে আটক করা হয়েছে।

পাঁচ দিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমানকে (৩২) গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় সোমবার ক্যালিফোর্নিয়ার লং বিচ বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে আটক করে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশি হত্যা করে ডাকাতি

আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭