ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

রাজধানীতে গলা কেটে ও গুলি করে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার :
33
রাজধানীর কদমতলীতে এক যুবককে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মো. সোহেল (২২) নামে ওই যুবককে কদমতলীর একটি বাসার ছাদে নিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে ওই এলাকার ৬৭৪নং ঋিষিপাড়ার একটি বাসার এক তলার ছাদে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোহেলের বাবার নাম মো. জাহাঙ্গীর। তিনি মুদি দোকানি। তাদের বর্তমান ঠিকানা কদমতলীর পোকারবাজারে। এছাড়া গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলবে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ওই যুবকের মাথায় গুলি ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নাম পেয়েছি। দ্রুতই তাদের ধরা হবে। তবে তদন্তের স্বার্থে ও তাদের আটকের জন্য নাম-পরিচয় বলা যাচ্ছে না।

তিনি জানান, তবে খুনিরা এই এলাকারই। এছাড়া ওই যুবক কিছু দিন আগে জেল থেকে বেরিয়েছে।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার স্যালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

রাজধানীতে গলা কেটে ও গুলি করে যুবককে হত্যা

আপডেট সময় : ০৮:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫