ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ন করতে চান কাদের, সন্দেহ ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্চ কমিটিতে কে এম হাসানকে রাখতে রাষ্ট্রপতির কাছে দলের পক্ষ থেকে নাম প্রস্তাবের কথা সর্বৈব মিথ্যা। এ কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, বিএনপির সন্দেহ রাষ্ট্রপতির সুনাম নষ্ট করতে ও তাঁকে বিতর্কিত করতে এ ধরনের কথা বলা হচ্ছে।

আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে দাবি করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি আবদুল হামিদকে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটিতে রাখতে নাম প্রস্তাব করেছেন। সেই হাসান সাহেব কি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন না? তাহলে কোনটা পক্ষ, কোনটা নিরপেক্ষ?

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম টেলিফোনে বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সর্বৈব মিথ্যা ও অনভিপ্রেত। এটি একেবারেই সঠিক নয়। বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রপতির কাছে কোনো নাম দিয়েছেন কি দেননি, সেটা তো রাষ্ট্রপতিই বলতে পারবেন। অন্য কেউ নয়।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যে সন্দেহ জাগাটা অমূলক নয় যে তিনি রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে, রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ন করতে এমন কথা বলেছেন। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের এ কথা বলার কেউ নন। রাষ্ট্রপতি নিশ্চয়ই তাঁর সঙ্গে এ নিয়ে কথা বলেননি। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকেই যায়।’

গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে বিএনপি। ওই দিন রাষ্ট্রপতিকে সার্চ কমিটিতে রাখার জন্য কয়েকজনের নাম প্রস্তাব করেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রপতির কার্যালয় বা অন্য কোনো সূত্র থেকে কারও নাম প্রকাশ করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

রাষ্ট্রপতির সুনাম ক্ষুণ্ন করতে চান কাদের, সন্দেহ ফখরুলের

আপডেট সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭