ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সরকারকে বিব্রত করতেই সিজারকে হত্যা: হানিফ

1408
ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘সরকারকে বিব্রত করার জন্যই সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’

বৃহস্পতিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘ইতালির নাগরিক সিজার তাবেলা নিহত হয়েছে। তার কোনো ব্যক্তিগত ও পারিবারিক শত্রু নেই বলে জানা গেছে। তার হত্যাকাণ্ডের ধরন দেখে জানা গেছে— এটা ছিনতাইয়েরও কোনো ঘটনা নয়।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তিনি (সিজার তাবেলা) রাজনৈতিক কারণে হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘের পুরস্কার গ্রহণ করছেন এবং বিশ্বের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছেন সেই সময়ে তাঁকে বিব্রত করার জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সরকারকে বিব্রত করতেই সিজারকে হত্যা: হানিফ

আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫