ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
সিরাজগঞ্জে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ শিমুল হত্যার প্রতিবাদে শনিবার সারাদেশে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

বাগেরহাট: সংবাদিক আব্দুল হামিদ শিমুল হত্যার প্রতিবাদে সাংবাদিকেরা মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরাসহ স্থানীয় সুশীল সমাজের নেতারাও অংশ নেন।

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে গুরুত্ব দিতে হবে। যেন আর কোনও সাংবাদিক দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার না হন।

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা দিনাজপুর প্রেসক্লাবের সামনে দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ ও দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বলা হয়, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত হামলা ও খুনের শিকার হচ্ছেন। অবিলম্বে এসব হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনী: ফেনীর সাংবাদিকরা দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ শিমুল হত্যার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সমকালের স্টাফ রিপোর্টার শাহ জালাল রতন। প্রতিবাদ সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

টাঙ্গাইল: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের সাংবাদিকরা। টাঙ্গাইল প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ টাঙ্গাইল ইউনিট।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলছে। এতে করে সাংবাদিকদের কর্মক্ষেত্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরণের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

আপডেট সময় : ০৪:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭