ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সাংবাদিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে: কাদের

নারায়ণগঞ্জ : সিরাজগঞ্জে সাংবাদিক হত্যায় জড়িত যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় গোমতী সেতুর পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এসব ঘটনায় আওয়ামী লীগ কখনও নির্লিপ্ত থাকেনি। আওয়ামী লীগ এসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারও ব্যত্যয় ঘটবে না।

শাহজাদপুরের মেয়রের গুলিতে সাংবাদিক হত্যার বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, জাপানি সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট তিনটি সেতু হচ্ছে। এগুলো হলো দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে মোট আট হাজার কোটি টাকা যার ছয় হাজার কোটিই দিচ্ছে জাইকা। এই সেতুটির কাজ শেষ হওয়ার কথা ২০১৮ সালের মার্চ মাসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সাংবাদিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে: কাদের

আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭