ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সারাদেশের সাংবাদিকদের তালিকা

সারাদেশের সাংবাদিকদের তালিকা প্রণয়নের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। গত বৃহস্পতিবার থেকে জেলা প্রসাশকদের কাছে দেশের সাংবাদিকদের একটি তালিকা তৈরির জন্য এ চিঠি পাঠানো হয় বলে প্রেস কাউন্সিল সূত্রে জানা গেছে।

প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, মূলত সারাদেশের সাংবাদিকদের একটা তালিকা করার জন্যই প্রেস কাউন্সিলের এই উদ্যোগ। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। ডিসিরা একটি তালিকা তৈরি করে তা প্রেস কাউন্সিলে পাঠাবেন। পরবর্তীতে এটা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি বলেন, অন্যদিকে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের তালিকা সেখানকার নির্বাহী কর্মকর্তারা সংগ্রহ করে তা জেলা প্রশাসকদের কাছে পাঠাবেন। সব শেষ তালিকা যখন আমাদের হাতে এসে পৌঁছাবে তখন এটাকে আমরা প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে সংরক্ষণ করে রাখবো।

তিনি আরো বলেন, প্রত্যেক পেশায় একটা স্বীকৃতির বিষয় থাকে। যারা আইনজীবী তাদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ নিতে হয়। কিন্তু সাংবাদিকতায় সে ধরনের কোনো কিছু নেই। তাই যে কেউ এই পেশায় এসে মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করেন। এ কারণেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সারাদেশের সাংবাদিকদের তালিকা

আপডেট সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭