ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সিম পুনঃনিবন্ধনের প্রথম পর্বে ৬ মাস সময় পাচ্ছে গ্রাহক

1384
সবাইকে সিম পুনঃনিবন্ধন করতে হবে এবং এই নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম পর্বে গ্রাহকরা ৬ মাস সময় পাচ্ছেন জানিয়ে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনিবন্ধিত সিম সহসাই বন্ধ হওয়ার ‘সম্ভবনা নেই’। বুধবার গুলশানের অ্যামটব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোবাইল সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়াগুলো ‍তুলে ধরেন সংগঠনের মহাসচিব টি আই এম নুরুল কবির।

ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এই নির্দেশনা জারি করে সরকার। টি আই এম নুরুল কবির বলেন, “আগামী এক নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সব অপারেটরদের পরীক্ষামূলকভাবে সিম পুনঃনিবন্ধন শুরু হবে। এ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৬ ডিসেম্বর; প্রাথমিকভাবে ৬ মাস এ কার্যক্রম চলবে ।”

এরপর কী হবে- ছয় মাস পর তা ঠিক করা হবে বলে অ্যামটব মহাসচিব জানান। দেশের প্রায় ১৩ কোটি সিমের সবই এ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে জানিয়ে তিনি বলেন, “যতদিন পর্যন্ত সব সিম পুনঃনিবন্ধন না হয়, ততদিন এ প্রক্রিয়া চলতে থাকবে।”

অনিবন্ধিত সিম বন্ধ যাতে না হয় সেজন্য পুনঃনিবন্ধন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে নুরুল কবির বলেন, “অনিবন্ধিত সিম অবশ্যই এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে। তবে কবে নাগাদ তা করা হবে, তা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, ডাক ও টেলিযোগযোগ বিভাগ এবং অপারেটররা বসে ঠিক করবে।” নির্দিষ্ট সময় পর অনিবন্ধিত সিম বন্ধ হয়ে গেলেও সেই গ্রাহক তার সঠিক তথ্য দিয়ে আবার সিম চালু করার সুযোগ পাবেন বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সিম পুনঃনিবন্ধনের প্রথম পর্বে ৬ মাস সময় পাচ্ছে গ্রাহক

আপডেট সময় : ১০:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫