ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

সিরাজগঞ্জ শহরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আপন খালাতো ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টার শহরের ভাঙ্গাবাড়ি মিলন মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় আনা হয়। গ্রেপ্তারকৃত জীবন সেখ (২২) ওই এলাকার শাহজাহান আলীর ছেলে। নির্যাতিত শিশুটি হৈমবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ও শহরের আরশিনগর আবাসিক এলাকার বাসিন্দা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশুটি বাড়িতে একাই ছিল। খালাতো ভাই জীবন ওই সময় বাড়িতে গিয়ে ঘরের মধ্যে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে চিৎকার শুরু করলে সে শিশুটিকে গোসল করিয়ে আলামত নষ্ট করে ওই বাড়িতে রেখেই চলে যায়। ঘটনার সময় শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিল। দুপুর ১টার দিকে শিশুটি মায়ের কাছে গিয়ে ধর্ষণের ঘটনার কথা জানায়। রাত ১০টার দিকে শিশুটির মা থানায় এসে লিখিত অভিযোগ করায় তাৎক্ষণিক অভিযানে জীবনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। বুধবার সকালে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫