ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সুনামগঞ্জে রক্তক্ষয়ি সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ইজরা নামক একটি বিল দখলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ি এক সংঘর্ষে ৫ নারী ও সাবেক ইউপি সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে আশংকাজনক অবস্থায় সাবেক ইউপি সদস্য শুক্কুর আলী (৬৫), ফজর আলী (২৮), আছমা আক্তার (৩৫) ও শামছু মিয়াসহ ৬ জনকে আজ রবিবার দুপুর ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ২২ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর ও স্বরশ্বতিপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরশ্বতীপুর ও বানারশিপুর গ্রামের পাশে ইজরা নামক ৫ একর আয়তনের একটি বিল ৬০ হাজার টাকায় উপজেলা পরিষদ থেকে ইজরা নেন বানারশিপুর গ্রামের আব্দুল মোতালিব (৪৮)। ওই বিলটির পাশেই রয়েছে স্বরশ্বতিপুর গ্রামের জামে মসজিদের ৩-৪টি ডোবা। আজ রবিবার সকালে ইজরা বিলের ইজারাদার আব্দুল মোতালিব তার গ্রামের লোকজনসহ ৩-৪টি শ্যালো মেশিন নিয়ে মসজিদের ডোবাসহ ওই বিলটি শুকিয়ে মাছ ধরতে গেলে স্বরশ্বতিপুর গ্রামের লোকজন সেখানে গিয়ে তাদেরকে বাধা দেয়।

এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্র, টেঁটা, বল্লম, লাঠি-সোটা ও ইট-পাটকেলের আঘাতে ৫ নারীসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হয়।

ধর্মপাশা থানার ওসির দায়িত্বে থাকা এসআই শেখ মো.রুবেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে দুই পক্ষের লোকজনই আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় কোনো পক্ষই এখনো এব্যাপারে থানায় অভিযোগ নিয়ে আসেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সুনামগঞ্জে রক্তক্ষয়ি সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ১২:৫৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭