ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

সেই প্রাডো মালিকের পরিচয় মিলেছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া প্রাডো (PARADO ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯) মালিকের পরিচয় পাওয়া গেছে। তবে তার হদিস পায়নি পুলিশ।

শুক্রবার রাতে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজার সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঢাকা মেট্রো ঘ-১১-২০২৯ নম্বরের প্রাডো গাড়িটির সন্ধান পান স্থানীয় লোকজন। তাদের দেওয়া খবরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে গাড়িটি ঢাকার কেরাণীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় থেকে রিনা বেগমের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে বলে জানা যায়।

রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী গাড়ির মালিক রিনা বাবার নাম আব্দুর রউফ। ঠিকানা রাজধানীর মিরপুর-২ এর ২/এইচ/ ৯/১৪ নম্বর বাড়ি। গাড়ির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালের ১২ ডিসেম্বর। সবশেষ ১৯৯৯ সালের ১৩ জুলাই গাড়ির টেক্স টোকেন করা হয়। তবে রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী গাড়ীর মালিক রিনার ওই ঠিকানায় গিয়ে শুক্রবার পুলিশ কাউকে পায়নি।

ওসি আরও বলেন, কাপাসিয়া থানায় গাড়ি উদ্ধারের বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাধারণ ডায়রিতে পরিত্যাক্ত অবস্থায় জীপটি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। ইঞ্জিনের সাথে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এর কোনো রকম ভিন্নতা আছে কিনা তাও আমরা দেখবো। যদি কোনো রকম ভিন্নতা থাকে যাচাই-বাছাইয়ের পর এটি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, গাড়িটি উদ্ধারের পর ২৪ ঘন্টারও বেশি সময় অতিক্রম হলেও খোঁজ নিতে আসেনি কেউ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

সেই প্রাডো মালিকের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭