ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

হোয়াইট হাউসের প্রথম ‘হিজড়া’ কর্মকর্তা রাফি ফ্রিডম্যান-গুর্সপান

স্টাফ রিপোর্টার,
519
মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে প্রথম বারের মতো একজন হিজড়া চাকরি পেয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

এই ঘটনাকে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বড় ধরনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, হিজড়াদের অধিকার আদায়ের কর্মী রাফি ফ্রিডম্যান-গুর্সপান মঙ্গলবার থেকে কাজ শুরু করেছেন। হোয়াইট হাউসের নিয়োগ বিভাগের পরিচালক হিসেবে কাজ করবেন তিনি।

হোয়াইট হাউসে হিজড়া নিয়োগের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা ভ্যালেরি জ্যারেট সন্তোষ প্রকাশ করেছেন। হিজড়াদের মধ্যে নেতৃত্ব গঠনে গুর্সপান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কারাবন্দি হিজড়াদের জীবনমান উন্নয়ন, এ সম্পর্কিত নীতি প্রণয়নে সরকারের ওপর চাপ প্রয়োগ করা এবং অভিবাসী হিজড়াদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কাজ করেছেন গুর্সপান।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সমাজের বিরুদ্ধে গিয়ে ওবামা প্রশাসন লেসবিয়ান, গে ও ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছে। হোয়াইট হাউসে ট্রান্সজেন্ডার ব্যক্তিকে চাকরি দেওয়া এই উদ্যোগের সবশেষ ঘটনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

হোয়াইট হাউসের প্রথম ‘হিজড়া’ কর্মকর্তা রাফি ফ্রিডম্যান-গুর্সপান

আপডেট সময় : ০২:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫