ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

১৪২ তলা টাওয়ার ঢাকায় নির্মাণ: সাড়া মিলছে না কোন ঠিকাদারদের

রাজধানীর উপশহর পূর্বাচলে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪২ তলা ভবনের সম্ভাব্য উচ্চতা হবে ২১৪৫ ফুট।

প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে রাজউকের উপশহর পূর্বাচলে। প্রকল্পের ১৯ নম্বর সেক্টরের রাজউক ঘোষিত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় এটি নির্মাণ করা হবে বলে অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কিন্তু ভবনটি নির্মাণে ইতোমধ্যে দুই দফা টেন্ডার আহ্বান করা হলেও তাতে অংশ নেয়নি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। অবশ্য রাজউক বলছে, ইতিপূর্বে ঠিকাদার না মিললেও এখন অনেক নির্মাতা প্রতিষ্ঠানই টাওয়ারটি নির্মাণে আগ্রহী। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এটিই হবে বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন।

রাজউক সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় এটি নির্মাণ করার কথা। টাওয়াটিতে সাত তারকা হোটেল, শপিংমল, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটারসহ আধুনিক অনেক সুবিধা থাকবে।

রাজউকের এক কর্মকর্তা জানান, আইকন টাওয়ার নির্মাণে সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০১৬ সালের মার্চ ও মে মাসে দুদফা টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাড়া পাওয়া যায়নি। আগামীতে ঠিকাদার পাওয়া না গেলে টাওয়ারটির নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে সরকার। সেক্ষেত্রে ১৪২ তলার পরিবর্তে ৭১ তলাবিশিষ্ট দুটি টাওয়ার (টুইন টাওয়ার) নির্মাণের সিদ্ধান্ত আসতে পারে।

এ প্রসঙ্গে রাজউকের সদস্য (উন্নয়ন ও পরিকল্পনা) মো. আবদুর রহমান বলেন, টাওয়ারটির নির্মাণকাজ বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টরা চিন্তাভাবনা করছেন। গত সোমবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠকও হয়েছে এ বিষয়ে। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে টাওয়ারটি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, অতীতে টেন্ডার আহ্বান করে ঠিকাদার পাওয়া না গেলেও এখন পাওয়া যাবে। ইতিপূর্বে টাওয়ারটি নির্মাণের বিষয়ে তেমন প্রচারণা ছিল না বলে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান অবগতই ছিল না। এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠান টাওয়ারটি নির্মাণে আগ্রহ প্রকাশ করছে।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই শ’ তলা এই ভবনের উচ্চতা হবে ৩২৮০ ফুট। দ্বিতীয় সর্বোচ্চ ভবন ২০১০ সালে নির্মিত হয়েছে দুবাই। ১৬৩তলা এই ভবনের উচ্চতা ২৭১৭ ফুট।

এ ছাড়াও বিশ্বের অন্যান্য সুউচ্চ ভবনের মধ্যে রয়েছে সাংহাইয়ের ১২৩তলা সাংহাই টাওয়ার এবং সৌদির মক্কায় ১২০তলা মক্কা রয়াল ব্লক টাওয়ার। প্রতিবেশী দেশ ভারতের মুম্বাইতে ১১০তলা একটি ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে ইতিমধ্যে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

১৪২ তলা টাওয়ার ঢাকায় নির্মাণ: সাড়া মিলছে না কোন ঠিকাদারদের

আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭