ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র প্রথম মত বিনিময় সভা ও নৈশভোজ। যাত্রী আন্দোলনের মুখে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে সিলেট থেকে হরষপুর পর্যন্ত আন্দোলন করলেও মৌলভীবাজার লাভবান হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন সৈয়দ মো. ফয়সল মাধবপুরে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি-চুরির মামলা চাঞ্চল্যকর জিয়া হত্যা: দীর্ঘ এক বছর পর আপন ভাই বাবুল গ্রেফতার, পরিবারের দিকেই সন্দেহের তীর গোপশহর প্রবাসী ট্রাস্ট ইউকে’র দ্বীবার্ষিক সম্মেলন ও নতুন কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত রেলের টিকেট ঘরে বসে বুকিং আর নয়, স্টেশনে গেলেই “দৈত্যের” হাতে মিলবে রেলের টিকিট! আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

৫৭ ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের

স্টাফ রিপোর্টার,
653
সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন সম্পাদক পরিষদ। গতকাল ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। সভায় এই আইনের ১ ও ২ নম্বর ধারা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। সভায় ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫’ এবং গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও আদালত অবমাননা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ ও মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইত্তেফাক সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, ইন্ডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড শিয়ালউড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী প্রস্তুতী ও পরামর্শ সভার আয়োজন

৫৭ ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের

আপডেট সময় : ১২:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫